গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata জ্ঞানেশ কুমারের আঙুল কাটার হুমকি কল্যাণের

    জ্ঞানেশ কুমারের আঙুল কাটার হুমকি কল্যাণের

    0
    32
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    মুখ্য নির্বাচন কমিশনার না হলে আঙুল কেটে দিতেন। ধর্মতলার ধর্নামঞ্চ থেকে জ্ঞানেশ কুমারকে বেলাগাম আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ বলেছেন ভোটার লিস্টে নাম বাদ দিয়ে দিচ্ছে। জীবিতদের মৃত বলে দিচ্ছে।

    মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধিতা করে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে গিয়েছিলেন। কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে কথা বলেছেন জ্ঞানেশ কুমার। চিফ ইলেকশন কমিশনার না হলে সেদিন তাঁর আঙুল কেটে দিতেন আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ বলেছেন এখন মুখ্য নির্বাচন কমিশনার হয়ে বসে আছেন।

    তিন বছর পর এই জ্ঞানেশ কুমার কোথায় হারিয়ে যাবে তা কেউ জানবে না।তৃণমূলের হয়ে রাজ্যসভার মনোনয়ন জমা দেওয়ার পরদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চে আইনজীবী মেনকা গুরুস্বামী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে বলতে উঠে এসআইআর-এ নাম বাদ নিয়ে সুর চড়িয়েছেন তিনি।