গ্রাম থেকে শহর
News & Much More

33.7 C
Kolkata
33.7 C
Kolkata
More
    Home International নেপালে সম্ভাব্য প্রধানমন্ত্রী বালেন্দ্র

    নেপালে সম্ভাব্য প্রধানমন্ত্রী বালেন্দ্র

    0
    87
    ছবি সৌজন্যে : ফাইল

    নেপালে জেন-জি বিক্ষোভে সেপ্টেম্বরে সরকার পতনের পর প্রথম সাধারণ নির্বাচন কাঠমাণ্ডুর প্রাক্তন মেয়র বালেন নামে পরিচিত বালেন্দ্র শাহর দল এক-তৃতীয়াংশের বেশি কেন্দ্রে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

    এ ছাড়া কে পি শর্মা ওলির নিজের কেন্দ্রেও জয় পেয়েছেন বালেন্দ্র। উল্লেখ্য,সেপ্টেম্বরে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার প্রতিবাদ তীব্র হয়ে দুর্নীতিবিরোধী আন্দোলনে রূপ নেওয়ার পর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন।তখন থেকেই দেশটির পরবর্তী নেতৃত্বের আলোচনায় সবচেয়ে বেশি উঠে এসেছে বালেন্দ্র শাহের নাম। ৩৩ বছর বয়সী শাহ বিক্ষোভকারীদের মাঝে একটি গুরুত্বপূর্ণ কণ্ঠ হয়ে উঠেছিল।সে সময় তিনি লিখেছিলেন, তাঁর সম্পূর্ণ সহমর্মিতা তরুণদের প্রতি। বয়সসীমার কারণে সরাসরি বিক্ষোভে যোগ দিতে পারছেন না জানিয়ে তিনি আরো বলেছিলেন, এই সমাবেশ নিঃসন্দেহে জেন-জি প্রজন্মের স্বতঃস্ফূর্ত আন্দোলন, যাদের কাছে আমিও হয়তো বয়স্ক মনে হতে পারি। আমি তাদের আকাঙ্ক্ষা, লক্ষ্য আর চিন্তাভাবনা বুঝতে চাই।গত কয়েক বছরে তিনি উদীয়মান নেতা হিসেবে খ্যাতি পেয়েছেন।রাজনীতিতে শাহর উত্থান একেবারেই অপ্রচলিতভাবে। ছাদের ওপর গান গেয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন র‌্যাপার হিসেবে, যেখানে উঠে আসত দারিদ্র্য, উন্নয়নহীনতা আর রাজনৈতিক দুর্নীতির কথা। তার জনপ্রিয় গান বলিদান ইউটিউবে সাত মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে, যা নেপালের হতাশ তরুণ প্রজন্মের হৃদয়ে দাগ কেটেছে।শুধু শিল্পী নন, শাহ পড়াশোনা করেছেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে। ২০২২ সালের মেয়র নির্বাচনে সেই পেশাগত দক্ষতার সঙ্গে তার জনমানসের জনপ্রিয়তাকে মিলিয়ে নিজেকে উপস্থাপন করেন দক্ষ ও বাস্তববাদী প্রার্থী হিসেবে।

    অভিনব প্রচারণায় তার চিহ্ন হয়ে ওঠে কালো ব্লেজার, জিন্স, বর্গাকৃতি সানগ্লাস ও কাঁধে জড়ানো নেপালি পতাকা। পতাকা ব্যবহারে নির্বাচন কমিশনে অভিযোগ উঠলেও জনপ্রিয়তা আরো বেড়ে যায়।শাহ কেবল মেয়র হিসেবে আলোচনায় আসেননি, তার সাফল্যকে বলা হচ্ছে,বালেন ইফেক্ট—যা নেপালের রাজনীতিতে প্রজন্মগত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে।