
বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাঁচাতে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রমণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তাঁর দাবি বাংলাদেশি মুসলিম ভোটব্যাঙ্ক বাঁচানোর চেষ্টা করছেন। তিনি আরও বলেছেন চোরের মায়ের বড় গলা।
গিরিরাজ সিং আক্রমণ করে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা হওয়া উচিত। যেখানে গ্রামের কষক, শ্রমিকদের অবস্থা বেহাল, সেখানে তৃণমূলের নেতারা ফুলেফেঁপে উঠছেন। কার্যত একই কথা শুভেন্দু অধিকারীর গলায়। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য, কোনও ভারতীয়দের জন্য নয়। তাঁর কথায় এই ধর্না পশ্চিমবঙ্গের বেকার যুবকদের অধিকারের জন্য কিংবা অভয়ার বিচারের জন্য নয়।
যে জামাতিরা ওপার থেকে এদেশে ঢুকে লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ, ভোেট জিহাদ করছে। তাদের ভোটার লিস্টে রাখার জন্যই ধর্না দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।







