গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International তেহরান এয়ারপোর্টে ইজরায়েলের হামলা

    তেহরান এয়ারপোর্টে ইজরায়েলের হামলা

    0
    63
    ছবি সৌজন্যে : এক্স
    শনিবার সকালে ফের ইরানে ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু করেছে ইজরায়েল। ইজরায়েলি সেনার তরফে জানানো হয়েছে, নতুন করে তেহরানে হামলা করেছে তারা। দেখা গিয়েছে, দাউদাউ আগুনে জ্বলছে ইরানের রাজধানীতে অবস্থিত মেহরাবাদ বিমানবন্দর!
    এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণে’র দাবি উড়িয়ে দিয়েছে ইরান। সব মিলিয়ে আট দিন পেরনোর পরও মধ্যপ্রাচ্য পুড়ছে যুদ্ধের আঁচে।
    আইডিএফের তরফে জানানো হয়েছে, নতুন করে গ্রেটার তেল আভিভ ও মধ্য ইজরায়েলের বিভিন্ন অংশে হামলা চালাচ্ছে ইরান। তারই বদলা নিতে ইজরায়েলজুড়ে নতুর করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী। শনিবার সকালে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দূর করতে কাজ করছে। সামরিক বাহিনী জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা মোবাইল ফোনে ক্ষেপণাস্ত্রের সতর্কবার্তা পেয়েছেন।