গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata শনিবারই অ্যাকাউন্টে যুবসাথীর টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

    শনিবারই অ্যাকাউন্টে যুবসাথীর টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

    0
    75
    ছবি সৌজন্যে :ফেসবুক

    এপ্রিল নয়, শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে। ধর্মতলার ধর্নামঞ্চ থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    তিনি বলেছেন অনেকগুলোর মধ্যে বাজেটে দুটো প্রোগ্রাম ঘোষণা করা হয়েছিল। একটা যুবসাথী, অন্যটা ঠেক মজদুর। তখন জানানো হয়েছিল পয়লা এপ্রিল থেকে টাকাটা অ্যাকাউন্টে ঢুকে যাবে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ইতিমধ্যে ঢুকে গেছে।

    রবিবার আন্তর্জাতিক মহিলা দিবস। তার উপহার হিসেবে পয়লা এপ্রিলটা চেঞ্জ করে শনিবার থেকেই যাঁরা আবেদন করেছেন তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।