মোদীর সভার আগে ব্রিগেডে ভূমিপুজো

0
62
ছবি সৌজন্যে : নিজস্ব

১৪ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা করবেন ব্রিগেডে। তার আগে শনিবার ভূমিপুজো করে সমাবেশের প্রস্তুতি শুরু করে দিল রাজ্য বিজেপি।

ভূমি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যে নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব, রাজু বন্দ্যোপাধ্যায়, দেবজিৎ সরকাররা। এখন জেলায় জেলায় পরিবর্তন যাত্রা চলছে বিজেপির।

১০ মার্চ যার পরিসমাপ্তি হবে। এরপর ১৪ মার্চ ব্রিগেডের জনসভা। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিধানসভা নির্বাচনের আগে এটাই বিজেপির মেগা ইভেন্ট।