গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports এফএ কাপের কোয়ার্টারে লিভারপুল

    এফএ কাপের কোয়ার্টারে লিভারপুল

    0
    55
    ছবি সৌজন্যে : এক্স

    ইংলিশ প্রিমিয়ার লিগে মাত্র তিন দিন আগের হারের প্রতিশোধ সুদে-আসলে তুলে নিল লিভারপুল।উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্নে স্লট প্লেয়াররা।

    উলভসের ঘরের মাঠ মোলিনিউ স্টেডিয়ামে লিভারপুলের জয় ৩-১ ব্যবধানে। এর মাধ্যমে সিজনে অন্তত একটি ট্রফি জয়ের আশা জিইয়ে রাখল অল রেডরা। ম্যাচের প্রথমার্ধ ছিল ম্যাড়মেড়ে, দু’ দলের কেউই গোলের দেখা পায়নি। তবে বিরতির পর পাল্টে যায় দৃশ্যপট। ৫১ মিনিটে কার্টিস জোনসের পাস থেকে ২৫ গজ দূর থেকে জোরালো শটে জাল কাঁপান রবার্টসন। সেপ্টেম্বরের পর এটিই তার প্রথম গোল।রবার্টসনের গোলের রেশ কাটতে না কাটতেই আবারও লিভারপুলের আক্রমণ। ৫৩ মিনিটে রবার্টসনের নিখুঁত ক্রস থেকে গোল করেন মোহাম্মদ সালাহ। ভিএআর পরীক্ষার পর গোলটি বহাল থাকে। ম্যাচের ৭৪ মিনিটে বক্সের প্রান্ত থেকে বাঁকানো শটে দলের তৃতীয় গোলটি করেন কার্টিস জোনস।

    ইনজুরি টাইমে উলভসের হয়ে সান্ত্বনাসূচক গোল করেন হোয়াং হি-চ্যান।লিভারপুলের জন্য এখন বড় পরীক্ষা ইউরোপ সেরার মঞ্চে। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে তারা তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের মুখোমুখি হবে।