গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Sports বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল

    বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল

    0
    42
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    লা লিগায় শেষ মুহূর্তের গোলে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সেলটা ভিগোর মাঠে অতিরিক্ত সময়ে গোল করে দলকে ২-১ গোলের জয় এনে দেন ফেদেরিকো ভালভার্দে।

    এই জয়ের ফলে চ্যাম্পিয়নশিপ দৌড়ে শীর্ষে থাকা বার্সেলোনার ওপর চাপ বাড়িয়েছে রিয়াল মাদ্রিদ।ম্যাচের শেষ দিকে ভালভার্দের শট প্রতিপক্ষের ডিফেন্ডার মার্কোস আলনসোর গায়ে লেগে দিক বদলে জালে ঢুকে যায়।সেই গোলেই জয় নিশ্চিত হয় রিয়ালের। লিগে টানা দু’ ম্যাচ জয়ের বাইরে থাকার পর এটি তাদের প্রথম জয়।এর আগে শুরুতে রিয়াল এগিয়ে যায়। ফরাসি তারকা চুয়ামেনির একটি শট গোলপোস্টে লেগে জালে ঢুকলে লিড পায় মাদ্রিদ।তবে দ্রুতই ম্যাচে ফিরে আসে স্বাগতিকরা। ইংল্যান্ডের ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড উইং দিয়ে প্রতিপক্ষকে থামাতে পারেননি। উইলিয়ট সোয়েডবার্গ সহজে তাকে টপকে যান।এরপর তিনি বল বাড়ান বোরহা ইগলেসিয়াসকে।সেখান থেকেই সমতা ফেরায় সেলটা। উল্লেখ্য,এই ম্যাচে রিয়ালের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন না। ইনজুরির কারণে দলে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহামসহ অন্তত ৬ জন শীর্ষ তারকা।

    দলটির কোচ আলভারো আরবেলোয়াকেও তাই ভিন্ন পরিকল্পনায় খেলতে হয়েছে।এই জয়ে পয়েন্ট তালিকায় বার্সেলোনার ঠিক এক পয়েন্ট পেছনে উঠেছে রিয়াল, যদিও এক ম্যাচ বেশি খেলেছে তারা।