
ম্যাচ শেষে মাঠে ঢুকে রেফারির সঙ্গে তর্কে জড়ানোয় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন লিডস ইউনাইটেড কোচ ডানিয়েল ফার্কা। তাকে আট হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে।
ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন ,এফএ এক বিবৃবিতে ফার্কার শাস্তির কথা জানিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে ফেব্রুয়ারির শেষ দিনে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে মেজাজ হারান ফার্কা। শেষ বাঁশি বাজতেই মাঠে ঢুকে রেফারির সঙ্গে তর্কে জড়ান জার্মান কোচ। সেই সময় তাকে লাল কার্ড দেখান রেফারি।
১৬ বছরের কোচিং ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ড দেখে খুবই বিব্রত ফার্কা।এফএ তাদের বিবৃতিতে বলেছে, শাস্তি মেনে নিয়েছেন ফার্কা। এতে ৮ মার্চ লিডসের পরের ম্যাচে টাচ লাইনে থাকতে পারবেন না ফার্কা। সেদিন এফএ কাপের পঞ্চম রাউন্ডে নরিচ সিটির বিপক্ষে খেলবে লিডস।







