বাণিজ্য চুক্তিতে আপোস করেনি ভারত : পীযূষ 

0
43
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

ভারত কোনও বাণিজ্য চুক্তিতে অংশীদারদের সঙ্গে আপোস করেনি। রাইসিনা হিল ডায়লগে এমনই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি আরও বলেছেন, কেন্দ্রের বিজেপি সরকার জাতীয় স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছে সবসময়।

কারণ কেন্দ্রের কাছে, ভারতের স্বার্থ ও সুরক্ষা সবার আগে। মন্ত্রীর আরও মন্তব্য, দেশের কৃষক, পশুপালক, দুগ্ধজাত পণ্য উৎপাদনকারীদের কথা মাথায় রেখেই আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করা হয়েছে।

এবং সেখানে বারোটার কৃষিজ বাজার সম্পূর্ণভাবে সুরক্ষিতও রাখা হয়েছে। পীযূষ গোয়েলের দাবি, কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার আসার পর থেকে বিভিন্ন দেশের সঙ্গে যে সমস্ত মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে, তা অভাবনীয় এবং প্রশংসনীয়।