গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কাছে আত্মসমর্পণ ১৩০ মাওবাদীর 

    তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কাছে আত্মসমর্পণ ১৩০ মাওবাদীর 

    0
    37
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    তেলঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভানাথ রেড্ডির সামনে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন ১৩০ জন মাওবাদী। আত্মসমর্পণকারীদের মধ্যে আছেন প্রাক্তন মাওবাদী নেতা দেবুজির ঘনিষ্ট পিপলস লিবারেশন গেরিলা আর্মি-র কয়েক জন সদস্য।
    তেলেঙ্গানা পুলিশ সূত্রে খবর, শনিবার যে মাওবাদীরা আত্মসমর্পণ করেছেন তাঁদের মধ্যে ১২৫ জনই ছত্তীশগড় রাজ্যের। আত্মসমর্পণ কারীদের মধ্য চার জন তেলেঙ্গানা এবং এক জন অন্ধ্রপ্রদেশের।
    চলতি মাসের মধ্যেই মাওবাদীদের দেশ থেকে সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই ডেডলাইনের আগেই, মাওবাদী বিরোধী অভিযানে বড় সাফল্য পাওয়া গিয়েছে।