গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata বিজেপির ট্র্যাপে পড়েছেন রাষ্ট্রপতি, পাল্টা মমতা

    বিজেপির ট্র্যাপে পড়েছেন রাষ্ট্রপতি, পাল্টা মমতা

    0
    37
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অসন্তোষের ধরে ধরে জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিজেপির ট্র্যাপে পড়ে গিয়েছেন। রাষ্ট্রপতিকে দিয়েও বিজেপি পলিটিক্স করাচ্ছে। রাষ্ট্রপতির অভিযোগ প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি নাকি কাউকে যেতে দেননি। কিন্তু এটা তো রাজ্য সরাক পার্টি ছিল না।

    দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার তো জানেই না। প্রতিদিন যদি কেউ না কেউ আসেন সব সময় কি যেতে হবে। সব কাজ ছেড়ে কি পিছনে পিছনে লেজুড় হয়ে ঘুরতে হবে। বছরে একবার এলে নিশ্চই রিসিভ করা হবে। কিন্তু বছরে ৫০ বার এলে কি করে এত সময় পাবেন। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছেন। রাষ্ট্রপতির মিটিংয়ে যাবেন কি করে। প্রশ্ন তুলেছেন কোনটা প্রায়োরিটি। রাষ্ট্রপতির উদ্দেশে বলেছেন তিনি তো বিজেপির প্রায়োরিটি। আর তাঁর কাছে প্রায়োরিটি সাধারণ মানুষ। কোন সংগঠন এট আয়োজন করেছে, সেটা তিনি জানেন না। কারণ তিনি তো ধর্না বসে। সাঁওতালিদের উন্নয়ন নিয়ে যে অভিযোগ করেছেন রাষ্ট্রপতি।

    সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেছেন এসআইআর-এ কত সাঁওতালি, আদিবাসীদের নাম বাদ গিয়েছে সেই খবর কি তিনি রাখেন। প্রশ্ন তুলেছেন মণিপুর সহ অন্যরাজ্যে যখন আদিবাসীদের ওপর অত্যাচার হয় তখন কেন রাষ্ট্রপতি চুপ থাকেন।