
রাশিয়া থেকে জ্বালানি কেনার জন্য কারোর অনুমতির উপর ভারত নির্ভরশীল নয় বলেও স্পষ্ট জানানো হয়েছে কেন্দ্রের তরফে। একই সঙ্গে কেন্দ্র জানিয়েছে, পশ্চিম এশিয়ার উত্তেজনার জেরে হরমুজ প্রণালী দিয়ে তেল আমদানি বন্ধ হলেও ভারতে এর কোনও প্রভাব পড়েনি।
একাধিক বিকল্প রুটে অপরিশোধিত তেল আমদানি নিশ্চিত করেছে ভারত। এখন ২৭টির বদলে ৪০টি দেশ থেকে তেল আমদানি করা হয় বলেও জানানো হয়েছে কেন্দ্রের তরফে। ইরানে যুদ্ধের জেরে বিশ্ব জুড়েই জ্বালানি তেলের সঙ্কট দেখা দিয়েছে। ভারতে যে জ্বালানি আমদানি করা হয় তার প্রায় ৪০ শতাংশ আনা হয় হরমুজ প্রণালী দিয়ে।
তবে রাশিয়া থেকে জ্বালানি কেনা হলেও, আমদানির প্রায় ৭০ শতাংশ অন্য দেশ থেকে আসছে বলেও জানিয়েছে কেন্দ্র।রাশিয়া থেকে জ্বালানি কেনার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছিল আমেরিকা। রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ করার শর্তেই ভারতীয় পণ্যের উপর ট্যারিফ কমিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, পশ্চিম এশিয়ায় উত্তেজনার জেরে, আগামী আগামী ৬ এপ্রিল পর্যন্ত রাশিয়া থেকে জ্বালানি আমদানি করতে পারবে ভারত।







