
সঠিক কাজই করেছেন, কোচিতে ইরানি জাহাজ নোঙরের অনুমতি নিয়ে রাইসিনা হিল-র ডায়লগে এমনটাই বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি আরও জানিয়েছেন, ইরানের জাহাজকে কোচি বন্দরে নোঙর করার অনুমতি দিয়ে ভুল করেনি ভারত।
মানবিক কারণে কারিগরি সমস্যা দেখা দেওয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের এই সিদ্ধান্তের জন্য নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাথালি ধন্যবাদ জানিয়েছেন। তাঁর কথায়, ইরানের আশা ভবিষ্যতে নয়াদিল্লি এবং তেহরানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে। তিনি আরও বলেছেন, ভারত ইরানের পক্ষ থেকে একটি বার্তা পেয়েছিল। জানানো হয় ভারতীয় জলসীমানার সবচেয়ে কাছে ইরানের একটি জাহাজ সমস্যার সম্মুখীন হয়েছে।
ওই জাহাজটি ভারতীয় বন্দরে প্রবেশের অনুমতি দেওয়া হোক। এরপরই ১ মার্চ অনুমতি দেওয়া হয়। কয়েক দিন পর ওই জাহাজ কোচি বন্দরে পৌঁছয়। এস জয়শঙ্করের মতে, যখন জাহাজগুলি রওনা দেয় এবং এখানে এসে পৌঁছয় তখন পরিস্থিতি ভিন্ন ছিল। বুধবার ভোরে ভারত মহাসাগরের বুকে ইরানি রণতরী ডেনা-র উপরে হামলা চালায় মার্কিন ডুবোজাহাজ। তার কয়েক দিন আগে আরেকটি ইরানি রণতরীকে আপৎকালীন পরিস্থিতিতে কোচিতে নোঙর করার অনুমোদন দিয়েছিল ভারত।







