গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Entertainment রাশমিকার বিয়েতে খালি পায়ে রাম চরণ

    রাশমিকার বিয়েতে খালি পায়ে রাম চরণ

    0
    50
    ছবি সৌজন্যে : এক্স

    দক্ষিণী সিনেমার তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা সাত পাকে বাঁধা পড়েছেন। হায়দরাবাদের বিলাসবহুল হোটেল তাজ কৃষ্ণে অনুষ্ঠিত হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের বহু তারকা।তবে বিশেষ নজর কেড়েছেন অভিনেতা রাম চরণ, যিনি খালি পায়ে অনুষ্ঠানে হাজির হন।

    এই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ফ্যানরা প্রশ্ন তুলেছেন—এমন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি কেন জুতো পরেননি।এরপর জানা যাচ্ছে, রাম চরণ আয়াপ্পা দীক্ষা পালন করছেন।এটি একটি ৪১ দিনের আধ্যাত্মিক ব্রত, যা কেরালার সবরীমালা মন্দিরে পালন করা হয়। এই ব্রতের নিয়মের মধ্যে রয়েছে,কালো, নীল বা গেরুয়া পোশাক পরা, ব্রহ্মচর্য পালন, নিরামিষ খাবার খাওয়া, খালি পায়ে চলা এবং প্রতিদিন প্রার্থনা করা। এ ছাড়া পেঁয়াজ, রসুন ও অ্যালকোহল গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ।

    এদিকে,এক দশকের বেশি সময়ের প্রেমের গুঞ্জন শেষে রাশমিকা ও বিজয় এখন একসঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন।তাদের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের পাহাড়ঘেরা রিসোর্টে সম্পন্ন হয় এবং পরে ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে বিলাসবহুল সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।