গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International বাংলাদেশে গানবাজনা ‘হারাম’, নিষিদ্ধ বাদ্যযন্ত্রও!

    বাংলাদেশে গানবাজনা ‘হারাম’, নিষিদ্ধ বাদ্যযন্ত্রও!

    0
    55
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে মসজিদ কমিটির ফরমানে গানবাজনা এবং বাদ্যযন্ত্র বাজানোকে হারাম বলে ঘোষণা করা হয়েছে। খবর, এই নিয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছিল এলাকায়। 

    একই সঙ্গে এ-ও সিদ্ধান্ত নেওয়া হয় যে, কোনও বিয়েবাড়িতে গানবাজনা হলে সেখানে বিয়ে করাতে যাবেন না স্থানীয় আলেমরা। সম্প্রতি ওই বিজ্ঞপ্তির কথা জানাজানি হতেই পদক্ষেপ করেছে স্থানীয় প্রশাসন। জানা যাচ্ছে, কয়েক মাস আগেই এই বিজ্ঞপ্তিটি জারি করেছিল মসজিদ কমিটি। ওই বিজ্ঞপ্তিতে সমাজ সংস্কার-এর নামে গানবাজনা এবং বাদ্যযন্ত্র বাজানোর উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল। বিজ্ঞপ্তিটির শিরোনামে লেখা, গানবাজনা বা বাদ্যযন্ত্রমুক্ত সমাজ গঠনের সিদ্ধান্ত। ওই বিজ্ঞপ্তির একটি অংশে লেখা হয়েছে, গ্রামের সামাজিক কল্যাণের স্বার্থে প্রকাশ্যে উচ্চশব্দে বাদ্যযন্ত্র বা গান–বাজনা সম্পূর্ণরূপে হারাম নিষিদ্ধ ঘোষণা করা হল।

    এর পরেও যারা বাদ্যযন্ত্র বাজাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চাঁপাইনবাবগঞ্জের তেররশিয়া পোড়াগ্রাম এলাকায় এই নির্দেশিকা প্রচারের জন্য কিছু ব্যানার এবং ফেস্টুনও টাঙানো হয়েছিল। তার পর থেকে গ্রামে গানবাজনা বন্ধই ছিল। এই সিদ্ধান্তকে গ্রামের প্রবীণদের একাংশ সমর্থন জানালেও তরুণেরা অসন্তুষ্ট ছিল। সম্প্রতি মসজিদ কমিটির ওই ফরমানের কথা জানাজানি হতেই পদক্ষেপ করেছে পুলিশ।