সব সীমা লঙ্ঘন করেছে তৃণমূল সরকার : মোদী

0
56
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

পশ্চিমবঙ্গ সফরে এসে রাজ্য প্রশাসন তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনুযোগ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শিলিগুড়ি আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে যোগ দিতে গিয়ে অনুষ্ঠানের ব্যবস্থাপনায় উষ্মাপ্রকাশ করেছেন তিনি। এ রাজ্যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ সরকারি সুযোগ-সুবিধা পান কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন রাষ্ট্রপতি।

তাঁর অনুযোগের পর প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলের পোস্টে লিখেছেন,লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক। প্রধানমন্ত্রী এ-ও লিখেছেন,রাষ্ট্রপতির প্রতি এই অসম্মানের জন্য তৃণমূল সরকারই দায়ী। সব সীমা লঙ্ঘন করেছে তৃণমূল সরকার। প্রধানমন্ত্রীর অভিযোগ, সাঁওতাল সংস্কৃতির মতো বিষয়কে হাল্কা ভাবে নিচ্ছে তৃণমূল সরকার। উল্লেখ্য রাষ্ট্রপতির অভিযোগের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র প্রশ্ন,মণিপুরে যখন আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছিল, তখন চুপ ছিলেন কেন? তখন কেন প্রতিবাদ করেন না? দেশের অন্য রাজ্যে আদিবাসীদের উপর অত্যাচার হলে চুপ থাকেন।

বাংলাকে শুধু নিশানা।একইসঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রীর বক্তব্য,আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছি। আপনার মিটিংয়ে যাব কী করে? কোনটা আমার প্রায়োরিটি? আপনি বিজেপির প্রায়োরিটি। আর আমাদের কাছে প্রায়োরিটি সাধারণ মানুষ। কোন সংগঠন এটা আয়োজন করেছে, সেটা আমি জানি না। আমি কিচ্ছু জানি না। আমি তো ধর্নায় বসে আছি।