গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Sports কোয়ার্টার ফাইনালে আর্সেনাল

    কোয়ার্টার ফাইনালে আর্সেনাল

    0
    26
    ছবি সৌজন্যে : এক্স

    ইংল্যান্ডের তৃতীয় স্তরের ক্লাব ম্যানসফিল্ড টাউনকে ২-১ গোলে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্সেনাল। ম্যাচে দ্বিতীয়ার্ধে এবেরেচি এজের দুর্দান্ত গোলে জয় নিশ্চিত করে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দলটি।ম্যাচে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা একাধিক পরিবর্তন এনে দল সাজান।

    একাদশে সুযোগ পান কিশোর ফুটবলার ম্যাক্স ডাওম্যান ও মার্লি স্যামন।এর মাধ্যমে যেকোনো প্রতিযোগিতায় ১৬ বছর বা তার কম বয়সী দুই খেলোয়াড়কে নিয়ে একাদশে নামানো প্রথম প্রিমিয়ার লিগ দল হিসেবে ইতিহাস গড়েছে আর্সেনাল।ঘরের মাঠ ফিল্ড মিল স্টেডিয়ামে দর্শকদের উচ্ছ্বসিত সমর্থনে শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ম্যানসফিল্ড।কয়েকটি ভালো সুযোগ তৈরি করে তারা আর্সেনালের রক্ষণভাগকে চাপে রাখে। তবে প্রথম গোলটি পায় লন্ডনের ক্লাবই।ননি মাদুয়েকে বক্সের বাইরে থেকে দারুণ কার্লিং শটে বল জালে জড়িয়ে আর্সেনালকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্সেনালের রক্ষণভাগের ভুলের সুযোগ নেন ম্যানসফিল্ডের বদলি খেলোয়াড় উইল ইভান্স। গোল করে ম্যাচে সমতা ফেরান তিনি।তবে বেশিক্ষণ সেই সমতা টিকতে দেয়নি আর্সেনাল।

    ম্যাচের মাঝামাঝি সময়ে বক্সের বাইরে থেকে শক্তিশালী শটে গোল করে দলকে আবার এগিয়ে দেন এবেরেচি এজে। তার সেই দুর্দান্ত গোলেই শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় পায় আর্সেনাল এবং এফএ কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে।