
লেবাননের রাজধানী বেইরুটে একটি হোটেলে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত ৪। আহত বহু। রবিবার ভোরে হামলা চালিয়েছে ইজরায়েল। অন্যদিকে, শনিবার রাতেই দুবাইয়ের মেরিনা টাওয়ারে ড্রোন হামলা চালায় ইরান।
যদিও ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। এরপর ফের রবিবার সকালে কুয়েতে বিমানবন্দরেও হামলা চালায় ইরান। প্রসঙ্গত, ইরানে আমেরিকা-ইসরায়েলের যৌথ হামলা বর্তমানে নবম দিনে পড়েছে।
গত ২৮ শে ফেব্রুয়ারি হামলায় মারা গেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। এই হামলার পাল্টা প্রত্যাঘাত করেছে ইরানও। হামলার জেরে কার্যত বিদ্ধস্ত গোটা পশ্চিম এশিয়া। গত সপ্তাহেই ইজরায়েল দাবি করেছিল, তেহরানে হামলা চালিয়ে তারা কুর্দ ফোর্সের কমান্ডার দাউদ আলি জাদেহকে হত্যা করেছে।







