পাঞ্জাবের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার অমৃতপাল আটক

0
62
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
পাঞ্জাবের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার অমৃতপাল সিং ওরফে অমৃত দালামকে আটক করা হয়েছে মলডোভায়। পাঞ্জাব পুলিশ, বিদেশ মন্ত্রক, সিবিআই এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অনুরোধে তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছিল ইটারপোল।
তার পর থেকেই অমৃতপালের গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছিল। অবশেষে শনিবার ইউরোপের দেশ মলডোভার সীমান্ত থেকে অমৃতপালকে ধরে মলডোভা পুলিশ।
সম্প্রতি পাঞ্জাব পুলিশ ওভারসিজ ফিউজিটিভ ট্র্যাকিং অ্যান্ড এক্সট্র্যাডিশন সেল গঠন করে। আইজি আশিস চৌধরির নেতৃত্বে একটি দল গঠন করে বিদেশ বসে থাকা পাঞ্জাবের গ্যাংস্টারদের হালহকিকত সম্পর্কে তথ্য সংগ্রহ করে। শুধু তা-ই নয়, সংশ্লিষ্ট দেশের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ওই দুষ্কৃতীকে ধরার ব্যবস্থা করা, ভারতে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করে এই দলটি। প্রত্যর্পণের নানা প্রক্রিয়া শেষে অমৃতপালকে দেশে ফিরিয়ে আনা হবে বলে পুলিশ সূত্রে খবর।