গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata অবাধ নির্বাচনে বিজেপির ১৬ দফা দাবি, সিপিএম-কংগ্রেসও

    অবাধ নির্বাচনে বিজেপির ১৬ দফা দাবি, সিপিএম-কংগ্রেসও

    0
    25
    ছবি সৌজন্যে : নিজস্ব

    অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে ১৬ দফা দাবি জানিয়েছে বিজেপি। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে প্রায় আধ ঘণ্টা বৈঠক করেন বিজেপির তরফে তাপস রায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, শিশির বাজোরিয়া। বিজেপির দাবি ভোট যেন হিংসামুক্ত এবং সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, তার ব্যবস্থা করতে।

    কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে কমিশনের কাছে অসন্তোষ জানানো হয়েছে। রাজ্য পুলিশ নয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি জানানো হয়েছে। বাহিনীকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর দাবি জানানো হয়েছে। ওয়েব ক্যামেরার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে বিজেপির প্রতিনিধি দল আবেদন জানিয়েছে ভোট যেন খুব বেশি দফায় না করা হয়। ৭-৮ দফার পরিবর্তে সর্বাধিক ১ বা ২ দফায় নির্বাচন করা হোক। সংবেদনশীল বুথগুলোকে আগের থেকেই চিহ্নিত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আঙুল কাটা মন্তব্যে এফআইআর-র দাবি জানিয়েছে বিজেপি। এদিকে সিপিএমের তরফে মহম্মদ সেলিম, শমীক লাহিড়িরা এসআইআর প্রক্রিয়া নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন। ৬০ লাখ ভোটারকে বাদ দিয়ে ভোটার লিস্ট করা যাবে না বলেও জানিয়েছে বামেরা।

    এমনকি দিকে দিকে গণ্ডগোলের জন্য বিএলও, এইআরও, ইআরওদের গাফিলতি রয়েছে বলে জানিয়েছে সেলিমরা। অন্যদিকে কংগ্রেসের বক্তব্য এক বা দু’দফা যাই হোক না কেন সাধারণ মানুষ এবং প্রার্থীদের নিরাপত্তার ব্যবস্থা আগে নিশ্চিত করতে হবে।