
অভিযোগ ভুলে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্না তুলে নেওয়ার ঘোষণার পর ম়ঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যাচ্ছেন।
তিনি বলেছেন, গভর্নর অনেক দিন এখানে ছিলেন। উনি সৌজন্য’-তে আছেন। বুধবার চলে যাবেন। প্রাক্তন রাজ্যপাল, যাঁকে সরিয়ে দেওয়া হয়েছে, অবিচার হয়েছে— তিনি তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাবেন। আর এরপরই আলিপুর সরকারি অতিথি ভবন সৌজন্য-তে প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সাক্ষাৎ শেষে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ভোটের আগে প্রাক্তন রাজ্যপাল বোসের সঙ্গে অবিচার হয়েছে।
