পাঞ্জাবে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আপ-কংগ্রেস তরজা

0
48
ছবি সৌজন্যে : এক্স
পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডারের ধাঁচে পাঞ্জাবেও মহিলাদের হাতে নগদ অর্থ তুলে দেওয়ার প্রকল্প চালু করছে সে রাজ্যের আপ সরকার। আর তা নিয়েই পাঞ্জাবের শাসকদল আপ এবং বিরোধী দল কংগ্রেসের মধ্যে বাগ্‌যুদ্ধ শুরু হয়েছে।
দু’পক্ষই একে অপরকে নারীবিরোধী বলে তোপ দেগেছে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিন পাঞ্জাবের আপ সরকার মহিলাদের মাসে নগদ অর্থ তুলে দেওয়ার কথা ঘোষণা করেছিল। এই প্রকল্প চালু হলে পাঞ্জাবের মহিলারা মাসে ১ হাজার টাকা পাবেন। তফসিলি জাতিভুক্ত মহিলারা পাবেন মাসে ১ হাজার ৫০০ টাকা। চার বছর আগে পাঞ্জাবে বিধানসভা ভোটের আগে এই প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের দল। 
একটি পোস্টে আপ সরকারের এই প্রকল্পের সমালোচনা করে কংগ্রেস বিধায়ক সুখপাল সিং খইরা লিখেছেন, ১ হাজার টাকা পাওয়ার ঘোষণা শুনেই মহিলারা নাচতে শুরু করেছেন।