
ইফতারে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়াতে পারে এমন কিছু খাবার রয়েছে, বিশেষ করে যাদের পেটে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা থাকে, তাদের এই খাবারগুলো এড়িয়ে চলা উচিত।
এমন খাবারের তালিকায় রয়েছে,ভাজা ও অতিরিক্ত তেলযুক্ত খাবার,যেমন সিঙ্গারা,পুরি,পেঁয়াজু, বেগুনি, চপ প্রভৃতি। ভাজা খাবার হজমে সময় নেয় এবং অ্যাসিডিটি বাড়াতে সহায়তা করে।সেইসঙ্গে অতিরিক্ত লঙ্কা বা গরম মসলা যুক্ত খাবার পাকস্থলীর অ্যাসিড বৃদ্ধি করে, যা গ্যাস্ট্রিক সমস্যা সৃষ্টি করতে পারে। সোডা ও কোল্ড ড্রিংকস,ঠান্ডা কোল্ড ড্রিংক বা সোডা জাতীয় পানীয় পেটের গ্যাস বাড়িয়ে দিতে পারে এবং অ্যাসিড রিফ্লাক্সের ঝুঁকি বাড়ায়।অতিরিক্ত মিষ্টি বা চিনিযুক্ত খাবার,রসগোল্লা, জিলাপি, মিষ্টি শরবত ইত্যাদি বেশি পরিমাণে খেলে হজমের সমস্যা তৈরি হতে পারে এবং পাকস্থলীর অম্লতা বাড়ায়।
এ ছাড়া, ইফতারে খেজুর, শসা, দই, ফলমূল এবং হালকা খাবার খাওয়া গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে সহায়তা করে। পাশাপাশি, হালকা গরম জল বা লেবু জল পান করলে হজম ভালো হয়।
