
পশ্চিম এশিয়ায় আটকে পড়া ভারতীয় ও বিদেশিদের ফেরাতে বিশেষ বিমান চালাবে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। বুধবার থেকে দুবাই, আবুধাবি, শারজাহ-সহ পশ্চিম এশিয়ার বিভিন্ন জায়গা থেকে বিশেষ বিমান চালানোর ঘোষণা করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে ৫৮টি বিমান চালাবে এয়ার ইন্ডিয়া। আর পশ্চিম এশিয়ার আটটি গন্তব্যে বিমান পরিচালনা করবে ইন্ডিগো। ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়, নিরাপদে যাত্রীদের এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্য ভারতীয় বিমান সংস্থাগুলির কর্মক্ষমতা আরও বৃদ্ধি করছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, দিল্লি এবং মুম্বই থেকে জেড্ডা পর্যন্ত একটি রাউন্ড ট্রিপ পরিচালনা করা হবে।
এ ছাড়াও, মাস্কাটে এয়ার ইন্ডিয়ার নির্ধারিত বিমান পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইন্ডিগো জানিয়েছে, বুধবার তারা ইউরোপের নির্বাচিত রুটগুলির সঙ্গে পশ্চিম এশিয়ার আটটি জায়গায় বিমান পরিচালনা করবে।
