গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ল

    আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ল

    0
    39
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়ায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম আবারও বেড়েছে। স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫ হাজার ১৯৮ দশমিক ২৯ ডলারে।

    তবে এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন সোনা ফিউচার্স শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৫ হাজার ২০৬ দশমিক ৪০ ডলারে নেমে আসে।এর মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে আসে। কারণ, বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ইতিহাসের সবচেয়ে বড় তেল মজুত ছাড়ার প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা ,আইইএ।

    বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান বলছে, মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমে যাওয়ায় স্বর্ণের নিরাপদ বিনিয়োগের বৈশিষ্ট্য আবার সামনে এসেছে। বর্তমান পরিস্থিতিতে সোনার বাজার নিয়ে তারা আশাবাদী।