কালোবাজারির শীর্ষে পশ্চিমবঙ্গ, মালিক তৃণমূল : রাহুল 

0
92
ছবি সৌজন্যে : নিজস্ব
গ্যাস, জ্বালানি কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন বিষয়, যা করার সঙ্কটে কেন্দ্র সরকারই করবে। আর মানুষের সুরাহা হবে তাতেই। সাংবাদিক বৈঠক করে এবার পাল্টা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা।
তিনি আরও বলেছেন, পশ্চিমবঙ্গ কালোবাজারির শীর্ষে রয়েছে, আর কালোবাজারির মালিক হচ্ছে তৃণমূল কংগ্রেস।
আর সেই রাজ্যেই গ্যাসের কালোবাজারি হবে না তা কখনও হয়? রাহুল সিনহার মন্তব্য, মুখ্যমন্ত্রী জ্বালানি-গ্যাস সঙ্কট নিয়ে রাজনীতি না করে আগে পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দিক।