গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Kolkata রাজ্যজুড়ে দুর্যোগের ভ্রুকুটি! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

    রাজ্যজুড়ে দুর্যোগের ভ্রুকুটি! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

    0
    32
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ— রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে।
    কোথাও কোথাও কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে, পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় বুধবার বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি।
    এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিস্থিতি আরও সক্রিয় থাকতে পারে।