রাজ্যের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি

0
117
ছবি সৌজন্যে : নিজস্ব
পশ্চিমবঙ্গের ২২ তম রাজ্যপাল হিসেবে কলকাতার লোকভবন-এ শপথগ্রহণ করেছেন রবীন্দ্র নারায়ন রবি। তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল।
শপথগ্রহণের পর সই করে দায়িত্বভার গ্রহণ করেছেন নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। এরপরই অনুষ্ঠানে উপস্থিত থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রমুখ-র সঙ্গে সৌজন্য বিনিময় করতেও দেখা গেছে নতুন রাজ্যপালকে। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নেই বিজেপির কোনও সদস্যও। সিভি আনন্দ বোসের ইস্তফার পরে পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল আর এন রবিকে। এত দিন তিনি ছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল।