গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International বাণিজ্যে নিয়মভঙ্গ! ভারত সহ ১৬ দেশের বিরুদ্ধে তদন্ত

    বাণিজ্যে নিয়মভঙ্গ! ভারত সহ ১৬ দেশের বিরুদ্ধে তদন্ত

    0
    26
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    নিয়ম না-মেনে বাণিজ্য করার অভিযোগে ভারত-সহ ১৬টি দেশের উপর ফের অতিরিক্ত শুল্ক চাপাতে পারে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তরফেই তেমন ইঙ্গিত দেওয়া হয়েছে।
    ১৬টি দেশের তালিকায় ভারত ছাড়াও রয়েছে চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এবং ইউরোপীয় ইউনিয়ন। উপরিউক্ত দেশগুলি আমেরিকার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সঙ্গী।
    তা ছাড়াও ট্রাম্প প্রশাসন সুইৎজারল্যান্ড, নরওয়ে, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, তাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং বাংলাদেশের বিরুদ্ধে তদন্ত শুরু করার কথা জানিয়েছে। বুধবার আমেরিকার অন্যতম বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির জানিয়েছেন, সে দেশের ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ নম্বর অনুচ্ছেদ অনুসারে এই তদন্তপ্রক্রিয়া চালানো হচ্ছে। তদন্তে অন্যায় বা অন্যায্য কিছু ধরা পড়লে দেশগুলির বিরুদ্ধে নতুন করে আমদানি শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন তিনি।