মধ্যপ্রাচ্যের সংঘাতে ১১০০ শিশু হতাহত

0
62
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

মধ্যপ্রাচ্যের সংঘাত এই অঞ্চলজুড়ে লাখ লাখ শিশুর জন্য অভিশপ্ত হয়ে উঠছে। রাষ্ট্রসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে ১ হাজার ১০০ শিশু হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইউনিসেফ-র বিবৃতিতে আরো বলা হয়েছে, ইরানে ২০০, লেবাননে ৯১, ইসরায়েলে চার এবং কুয়েতে একজন শিশু নিহত হয়েছে বলে জানা গেছে।সংস্থাটি আরো জানিয়েছে, শিশুদের হত্যা করা,পঙ্গু করা অথবা শিশুরা যে প্রয়োজনীয় পরিষেবাগুলোর ওপর নির্ভর করে, সেগুলোকে ধ্বংস এবং ব্যাহত করাকে কোনোভাবেই সমর্থন করা যায় না।ইউনিসেফ আরো জানিয়েছে, রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের যুদ্ধ বন্ধ করে কূটনৈতিক আলোচনায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

এছাড়া সংস্থাটি যুদ্ধে লিপ্ত পক্ষগুলোকে অসামরিক নাগরিকদের ক্ষতি কমাতে প্রয়োজনীয় সকল সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে। এর মধ্যে শিশুদের ওপর মারাত্মক প্রভাব ফেলবে এমন বিস্ফোরক অস্ত্রের ব্যবহার এড়ানোর কথাও বলা হয়েছে।