
ভ্রমণের সময় লাগেজ হারিয়ে যাওয়া অনেক যাত্রীর জন্য বড় ভোগান্তির কারণ। এই সমস্যার সমাধানে নতুন একটি ফিচার চালু করেছে গুগলের, গুগল ফাইন্ড হাব।
এর মাধ্যমে ইউজারেরা হারিয়ে যাওয়া লাগেজের অবস্থান সরাসরি সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে শেয়ার করতে পারবেন।গুগলের নতুন শেয়ার আইটেম লোকেশন টুলটি একটি নিরাপদ এবং নির্দিষ্ট সময়ের জন্য কার্যকর লিংক তৈরি করে।এই লিংকের মাধ্যমে এয়ারলাইন্স কর্তৃপক্ষ হারানো ব্যাগের রিয়েল-টাইম অবস্থান দেখতে পারে। এতে ইউজারকে তার ফোন বা অ্যাকাউন্টের অতিরিক্ত কোনো অ্যাক্সেস দিতে হয় না।তবে হারানো লাগেজ ট্র্যাক করতে কয়েকটি বিষয় প্রয়োজন হবে,যেমন,একটি অ্যান্ড্রয়েড ডিভাইস, যেখানে গুগল ফাইন্ড হাব অ্যাপ ইনস্টল করা আছে।ফাইন্ড হাব সমর্থিত ট্র্যাকার ট্যাগ বা নেটওয়ার্ক অ্যাকসেসরি, যা লাগেজে যুক্ত থাকবে।এমন একটি এয়ারলাইন্স, যারা এই সুবিধা সমর্থন করে।তবে স্যুটকেসের কিছু নতুন মডেলে ইতিমধ্যে ফাইন্ড হাব প্রযুক্তি বিল্ট-ইনভাবে দেওয়া হয়েছে। ফলে এগুলো কিনলেই সরাসরি ট্র্যাকিং নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করা যায়। বলা হচ্ছে,লাগেজ হারিয়ে গেলে ফাইন্ড হাব অ্যাপ ব্যবহার করে সহজেই লোকেশন শেয়ার করা যায়।সেক্ষেত্রে ফাইন্ড হাব অ্যাপ খুলে হারানো ব্যাগটি নির্বাচন করুন। শেয়ার আইটেম লোকেশন’ অপশনে ট্যাপ করে একটি নিরাপদ ইউনিক ইউআরএল তৈরি করুন।লিংকটি কপি করে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের অ্যাপ বা ওয়েবসাইটে পেস্ট করুন।যেকোনো সময় অ্যাক্সেস বাতিল করা যাবে, অথবা নির্দিষ্ট সময় শেষে লিংকটি নিজে থেকেই নিষ্ক্রিয় হয়ে যাবে।
এ ছাড়া ইউজারের ফোন যদি শনাক্ত করে যে লাগেজটি আবার তার কাছে ফিরে এসেছে, তাহলে লোকেশন শেয়ারিং স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।গুগল ইতিমধ্যে ১০টির বেশি আন্তর্জাতিক এয়ারলাইন্সের সঙ্গে এই ফিচার চালু করেছে।








