আতলেতিকো মাদ্রিদে ভিয়ার প্রত্যাবর্তন

0
84
ছবি সৌজন্যে : এক্স

ইউরোপের ক্লাব ফুটবলে দাভিদ ভিয়ার শেষ ক্লাব ছিল আতলেতিকো মাদ্রিদ। প্রায় এক যুগ পর আবার সেই ক্লাবে ফিরলেন তিনি।

তবে স্বাভাবিকভাবেই এখন তার পরিচয় ভিন্ন। প্রাক্তন এই ফরোয়ার্ড এখন ক্লাবের পরিচালনা র্পষদের সদস্য। অ্যাপোলো স্পোর্টস ক্যাপিটাল এই ক্লাবের বেশির ভাগ অংশ অধিগ্রহণ করার পর বোর্ড অব ডিরেক্টরস পেয়েছে নতুন চেহারায়। সেখানেই জায়গা পেয়েছেন ভিয়া। নভেম্বরেই এই চুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল। আনুষ্ঠানিকভাবে তা সম্পন্ন হয়েছে গত বৃহস্পতিবার। ক্লাবের বেশির ভাগ অংশের শেয়ার এখন অ্যাপোলো স্পোর্টস ক্যাপিটালের।খেলোয়াড়ি জীবনে ভিয়া ২০১৩ সালে বার্সেলোনা থেকে নাম লেখান আতলেতিকোয়। ওই সিজনে লা লিগায় ট্রফিজয়ী ও চ্যাম্পিয়ন্স লিগে ফাইনাল খেলা দলের অংশ ছিলেন তিনি। পরের বছর তিনি পাড়ি জমান আমেরিকায়। মেজর লিগ সকারের দল নিউ ইয়র্ক সিটিতে খেলেছেন বছর চারেক।

পরে জাপানে ভিসেল কোবেতে খেলে ২০২০ সালে বিদায় জানান ফুটবলকে। ৪৪ বছর বয়সী প্রাক্তন ফরোয়ার্ড বিবৃতিতে বলেছেন, খেলোয়াড়ি জীবনের লক্ষ্যই তিনি পালন করে যেতে চান প্রশাসক হিসেবে।