বিবেচনাধীন সাড়ে ৮০০, বিএলও-র মৃত্যুতে চাপানউতোর

0
217
ছবি সৌজন্যে : নিজস্ব

বুথের ১৩শ ভোটারের মধ্যে ৮০০ই বিবেচনাধীন। এসআইআরের চাপে হার্ট অ্যাটাকে বিএলও-র মৃত্যুর অভিযোগে কমিশনকে দায়ী করেছে পরিবার। জানা গিয়েছে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবুল বরকত মালদার সুজাপরে।

তিনি বামনগ্রাম-মসিমপুর গ্রাম পঞ্চায়েতের ১৫৩ নম্বর বুথের বিএলও হিসেবে নিযুক্ত ছিলেন। মৌজা সুবহানিয়া হাই মাদ্রাসার প্রাক্তন শিক্ষক আবুলের শুক্রবার ভোরে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। মালদহ মেডিক্যাল কলেজে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। পরিবারের দাবি এসআইআর-র কাজের চাপে মানসিকভাবে অশান্তিতে ছিলেন আবুল বরকত।

তার জেরেই হাট অ্যাটার্কে মৃত্যু হয়েছে। এজন্য কমিশনকে দায়ী করেছে মৃতের পরিবার। স্থানীয়দের দাবি আবুল যে বুথের বিএলও ছিলেন সেখানে ১৩০০ ভোটারের মধ্যে সাড়ে ৮০০ জনই চূড়ান্ত তালিকায় বিবেচনাধীন। ফলে বিষয়টি নিয়ে ভোটারদের চাপের মুখে পড়েন বিএলও।