গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International ভারতকে স্টেলথ্‌ যুদ্ধবিমান দিতে চান পুতিন

    ভারতকে স্টেলথ্‌ যুদ্ধবিমান দিতে চান পুতিন

    0
    31
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এফ-৩৫ লাইটনিং২ বিক্রির বার্তা ফিরিয়ে পুরনো সামরিক সহযোগী রাশিয়ার তৈরি সুখোই এসইউ-৫৭,ফেলন নামে যা পরিচিত-এর উপরেই ভরসা রাখতে চলেছে ভারত। জানুয়ারি মাসে তেলঙ্গানার হায়দরাবাদে উইংস ইন্ডিয়া এগ্‌জ়িবিশন ২০২৬-এ রুশ সরকারি সংস্থা ইউনাইটেড এয়ারক্রাফ্ট কর্পোরেশন,ইউএসি-এর তরফে পঞ্চম প্রজন্মের স্টেলথ্ যুদ্ধবিমান প্রযুক্তি-সহ ভারতীয় বায়ুসেনাকে হস্তান্তরের প্রস্তাব দেওয়া হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে দাবি।

    মেক ইন ইন্ডিয়া কর্মসূচিতে এই বিমানে ব্যবহৃত ইজ়ডেলিয়ে-৩০ ইঞ্জিনের যৌথ উৎপাদনেরও বার্তা দিয়েছে ভ্লাদিমির পুতিনের দেশ।গত বছরের ফেব্রুয়ারি মাসে বেঙ্গালুরুর ইয়ালেহাঙ্কা বায়ুসেনাঘাঁটিতে অ্যারো ইন্ডিয়া ২০২৫-এ যুদ্ধকৌশল প্রদর্শন করতে এসেছিল এফ-৩৫ এবং এসইউ-৫৭। সে সময় থেকেই জল্পনা শুরু হয়েছিল, আমেরিকা বা রাশিয়ার মধ্যে কোনও একটি দেশের থেকে সর্বাধুনিক যুদ্ধবিমান কেনার দিকে ঝুঁকতে পারে নয়াদিল্লি। ঘটনাচক্রে, ফ্রান্সে তৈরি ৪.৫ প্রজন্মের যুদ্ধবিমান রাফালের পরে ভারতীয় বায়ুসেনা গত কয়েক মাস ধরেই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পেতে সক্রিয় হয়েছে।

    এই পরিস্থিতিতে গত বছর ওয়াশিংটন এফ-৩৫ বিক্রির প্রস্তাব দিয়েছিল নয়াদিল্লিকে। কিন্তু মার্কিন প্রতিরক্ষা নীতি মেনেই প্রযুক্তি হস্তান্তরে রাজি হয়নি প্রেসিডেন্ট ট্রাম্প সরকার।