গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home International তেল নিয়ে আমেরিকাকে কটাক্ষ ইরানের! 

    তেল নিয়ে আমেরিকাকে কটাক্ষ ইরানের! 

    0
    27
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ভারতের প্রসঙ্গ তুলে তেল নিয়ে আমেরিকাকে কটাক্ষ করেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। দাবি, যে রাশিয়ার তেল নিয়ে এত দিন আমেরিকা হুমকি দিয়ে আসছিল ভারতকে, এখন সেই তেলের জন্যই গোটা দুনিয়ার কাছে তাদের ভিক্ষা চাইতে হচ্ছে।

    ভারতের কাছেও আমেরিকা হাত পাতছে বলে দাবি করেছেন তিনি। আরাঘচি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, রাশিয়ার তেল আমদানি বন্ধ করতে বলে মাসের পর মাস ভারতকে ধমকেছে আমেরিকা। কিন্তু ইরানের সঙ্গে দু’সপ্তাহ যুদ্ধের পরেই ছবিটা বদলে গেল। এখন হোয়াইট হাউস ভারত-সহ গোটা দুনিয়ার কাছে ওই রাশিয়ার তেল কেনার জন্যই ভিক্ষা চাইছে। যুদ্ধ শুরুর পর তেলের বাজারে টান পড়ায় আমেরিকা জানিয়েছিল, রাশিয়ার কাছ থেকে আপাতত তেল কিনতে পারবে ভারত।

    ভারত কী করবে, কোথা থেকে তেল কিনবে, সে বিষয়ে আমেরিকার অনুমতির প্রয়োজন হচ্ছে কি না, প্রশ্ন তুলে কেন্দ্রকে বিঁধেছিল বিরোধীরা।