গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র গিরিশপার্ক, হামলা শশীর বাড়িতেও

    তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র গিরিশপার্ক, হামলা শশীর বাড়িতেও

    0
    40
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ইটের আঘাতে রক্তাক্ত একাধিক। জখম বউবাজার থানার ওসি। মন্ত্রী শশী পাঁজার বাড়িতেও হামলার অভিযোগ। ব্রিগেডের পথে বিজেপি-তৃণমূল সংঘষ রণক্ষেত্র গিরিশ পার্ক। অভিযোগ গিরিশপার্ক এলাকা দিয়ে বিজেপি কর্মী সমর্থকরা বাসে করে যাওয়ার সময় ইট ছোড়ে তৃণমূলের লোকজন। ভেঙে যায় বাসের কাচ।

    রক্তাক্ত হন বিজেপির একাধিক কর্মী সমর্থক। এরপরেই পাল্টা ইট বৃষ্টি শুরু করেন বিজেপির কর্মী সমর্থকরা। মুহূর্তে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে উড়ে আসে একের পর এক ইট। ভেঙে গিয়েছে বাড়ির জানলার কাচ। আসবাবপত্রেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। সেই সময় বাড়িতেই ছিলেন তিনি। তাঁর অভিযোগ বিজেপি কর্মীরা তাঁকে মেরে ফেলার চেষ্টা করেছেন। দলীয় কর্মীরা তাঁকে নিরাপদে নিয়ে গিয়েছে। দুই পক্ষের ইট বৃষ্টির মাঝে পড়ে জখম হয়েছেন বউবাজার থানার ওসি বাপ্পাদিত্য নস্কর সহ বেশ কয়েকজন। দুই পক্ষেরই বেশ কয়েকজন রক্তাক্ত হয়েছেন।

    তাদেরকে হাসপাতালে নিযে যাওয়া হয়েছে। এরপরেই বিশাল পুলিশবাহিনী সেখানে পৌঁছয়। তারপরেও কোনওভাবে নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না পরিস্থিতি। দুই পক্ষই রাস্তার দুই ধারে জমায়েত করে রাখেন।