গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার 

    ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার 

    0
    21
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আমেরিকা-ইউরোপের উপর চাপ বাড়িয়ে জাপান সাগরের পূর্বাংশে পর পর ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে শক্তি প্রদর্শন করেছে উত্তর কোরিয়া।
    উত্তর কোরিয়ার তরফে আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। অভিযোগ এসেছে তাদের পড়শি দক্ষিণ কোরিয়ার তরফে। ঘটনাচক্রে, জাপান সাগরে আমেরিকা-দক্ষিণ কোরিয়া যৌথ নৌমহড়া চলাকালীনই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝাঁক নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রগুলি উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছাকাছি একটি এলাকা থেকে নিক্ষেপ করা হয়েছে।
    অন্যদিকে, জাপানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি তাদের প্রভাবাধীন একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে সমুদ্রে গিয়ে পড়েছে।