গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National রাষ্ট্রপতিকে অপমান তৃণমূলের, সরব জনগণ

    রাষ্ট্রপতিকে অপমান তৃণমূলের, সরব জনগণ

    0
    39
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পশ্চিমবঙ্গে সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তৃণমূল কংগ্রেসের অপমানের পাল্টা এবার বিভিন্ন পোস্টার পড়েছে। পোস্টারে লেখা রয়েছে, দেশের প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অপমান মেনে নেবে না পশ্চিমবঙ্গের জনগণ।
    যদিও কে বা করা এই পোস্টার দিয়েছেন তা এখনও স্পষ্ট হয়নি। যদিও, বীরভূমের বিভিন্ন জায়গায় রাষ্ট্রপতিকে অপমানের বিরুদ্ধে এই পোস্টার চোখে পড়েছে। বস্তুত, চলতি মাসে উত্তরবঙ্গের শিলিগুড়িতে এক আদিবাসী অনুষ্ঠানে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অভিযোগ সেই সময় পশ্চিমবঙ্গ সরকারের তরফে কোনওরকমের নিরাপত্তা সংক্রান্ত প্রটোকল মানা হয়নি। যা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
    পরবর্তীতে যা নিয়ে বাক -বিতণ্ডায় জড়িয়েছিল তৃণমূল-বিজেপি। আসরে নেমেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।