গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata বাহিনী থাকার পরেও কেন হামলা, রিপোর্ট চায় কমিশন

    বাহিনী থাকার পরেও কেন হামলা, রিপোর্ট চায় কমিশন

    0
    28
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    কেন্দ্রীয় বাহিনী থাকার পরেও কিভাবে রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের থেকে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে ৪৮০ কোম্পানি বাহিনী রাজ্যে চলে এসেছে।

    ৩০ কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে, তার পরেও কিভাবে সংঘর্ষের ঘটনা ঘটেছে, কেন বাহিনীকে ব্যবহার করা হল না তা নিয়ে সিপির কাছে ব্যাখ্যা চেয়েছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে দুপুরে ব্রিগেডে নরেন্দ্র ােদীর সভায় যোগ দিতে বিভিন্ন জেলা থেকে বাসে করে বিজেপি কর্মীরা যাচ্ছিলেন।

    সেই সময় রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে বয়কট বিজেপি ব্যনার ছিঁড়ে ফেলেন বিজেপি কর্মীরা। তা থেকেই ঘটনার সূত্রপাত। এরপর কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে গিরিশ পার্ক এলাকা।