আরও কয়েক বার খার্গে হামলা! ইরানকে ব্যঙ্গ ট্রাম্পের

0
63
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
শুধু মজা করার জন্যই আরও কয়েক বার ইরানের তেলের প্রধান ঘাঁটি খার্গ দ্বীপে হামলা চালাতে পারে আমেরিকা। এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার রাতেই মার্কিন বাহিনী খার্গে পর পর বোমা ফেলে।
ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিলেন, এমন হামলা পশ্চিম এশিয়ার ইতিহাসে আগে কখনও হয়নি। তবে খার্গে তেলের ভান্ডারগুলিকে বাঁচিয়ে রাখা হয়েছে বলেও দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর পরেই ইরানের তরফ থেকে পাল্টা হুঙ্কার আসে। পশ্চিম এশিয়ার একাধিক দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে প্রত্যাঘাত করেছে তেহরান। তার মধ্যেই শনিবার শত্রুকে ব্যঙ্গ করেছেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শুধু মজার ছলেই আরও কয়েক বার খার্গ আক্রমণ করতে পারেন।
ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে কেন এখনও সমঝোতা সম্ভব হল না? ট্রাম্পের দাবি, তেহরান চুক্তির জন্য প্রস্তুত। তারা যুদ্ধবিরতিই চাইছে। কিন্তু তাদের দেওয়া শর্তগুলি এখনও তাঁর পুরোপুরি পছন্দ হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্পের কথায়, শর্তগুলো এখনও তেমন ভাল হয়নি।