গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Bankura স্কুলে ঢুকে দাদাগিরি পঞ্চায়েত প্রধানের

    স্কুলে ঢুকে দাদাগিরি পঞ্চায়েত প্রধানের

    0
    454
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ধর্মঘটের দিন কেন স্কুল বন্ধ ছিল, কৈফিয়ত চেয়ে শিক্ষকদের ওপর চড়াও হয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। বাঁকড়ার বড়জোড়ার ঘটনার জেরে শোরগোল পড়েছে।

    জানা গিয়েছে বাঁকুড়ার চুনপোড়া প্রাইমারি স্কুলে একজন শিক্ষক এবং একজন শিক্ষিকা রয়েছেন। শুক্রবার ডিএ-র দাবিতে যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটে দুজন টিচারই সামিল হয়েছিলেন। ফলে বন্ধ থাকে স্কুল। এতেই আপত্তি তুলে ঘুটগড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গণেশ মণ্ডল। তিনি দলবল নিয়ে স্কুলে চড়াও হন। অনুমতি ছাড়াই প্রধান শিক্ষক সৌভিক চট্টোপাধ্যায়ের ঘরে ঢুকে হুমকি দিতে থাকেন।

    টিচারদের স্কুলে আটকে রাখা হয় বলে অভিযোগ। শুধু চুনাপোড়া নয়, অভিযোগ কাদাশোল, কামারশোল প্রাইমারি স্কুলেও এভাবে হুমকি দিয়েছেন গণেশ মণ্ডল। এরই প্রতিবাদে পথে নেমেছেন শিক্ষক শিক্ষিকারা। অভিযুক্ত পঞ্চায়েত প্রধান গণেশ মণ্ডল সহ তৃণমূল নেতাদের গ্রেফতার করা না হলে সোমবার থেকে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।