গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International নেপালে মন্দির ফিরতি ৭ ভারতীয় মৃত 

    নেপালে মন্দির ফিরতি ৭ ভারতীয় মৃত 

    0
    28
    ছবি সৌজন্যে : এক্স
    নেপালে মন্দির থেকে ফেরার পথে খাদে বাস পড়ে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ ভারতীয়র। নেপালের গোর্খা জেলায় এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, বাসটি তীর্থযাত্রীদের নিয়ে মন্দির থেকে ফিরছিল।
    সেই সময় আচমকাই পাহাড়ের খাদে পড়ে যায় বাসটি। পুলিশ আধিকারিক তুলসি বাহাদুর শ্রেষ্ঠ জানিয়েছেন, ওই ছোট বেসরকারি বাসটি ১২ জন তীর্থযাত্রীকে নিয়ে মনকামনা মন্দির থেকে তাহানুন জেলার আনবুখাইরেনি এলাকার দিকে যাচ্ছিল। সে সময়ে হঠাৎই বাসটি খাদে পড়ে যায়।
    পুলিশের ডেপুটি সুপার রাজ কুমার শ্রেষ্ঠ  জানিয়েছেন, ঘটনায় মোট ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতদের ভরতপুরের চিতওয়ান মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য ভর্তি কএয়া হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।