
২০১৪-র পর নির্বাচন কমিশনের কার্যকর করা আদর্শ আচরণবিধি আর মডেল কোড অফ কন্ডাক্ট নেই, তা মোদী’স কোড অব ক্যামপেনিং-এ পরিণত হয়েছে।
এক্স পোস্টে এমনই কটাক্ষ করেছেন জয়রাম রমেশ। তিনি এক্স বার্তায় লিখেছেন, বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যকর হবে মডেল কোড অব কনডাক্ট অর্থাৎ আদর্শ নির্বাচনী আচরণবিধি। ফলে আর নতুন প্রকল্প ঘোষণা, উদ্বোধন বা সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক প্রচার সম্ভব হবে না।
এরই মধ্যে কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে পোস্ট করে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় সরকারকে। তাঁর দাবি, ২০১৪ সালের পর থেকে এমসিসি মানে মডেল কোড অব কনডাক্ট’ নয়, মোদী’স কোড অব ক্যামপেনিং।
