গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata ভোটের আগে বাড়ল মোয়াজ্জিন-পুরোহিত ভাতা

    ভোটের আগে বাড়ল মোয়াজ্জিন-পুরোহিত ভাতা

    0
    45
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    পুরোহিত এবং মোয়াজ্জিনদের মাসিক ভাতা বৃদ্ধি করেছে রাজ্য। সোশ্যাল মিডিয়ায় পোস্টে মুখ্যমন্ত্রী জানিয়েছেন পুরোহিত ও মোয়াজ্জিনদের মাসিক ৫০০ টাকা ভাতা বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে তাঁরা ২ হাজার টাকা করে ভাতা পাবেন।
    মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন সমাজের আধ্যাত্মিক ও সমাজিক বন্ধন বজায় রাখতে এই মানুষগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
    তাঁদের দীর্ঘদিনের দাবিকে মর্যাদা দিতেই ভাতার এই বর্ধিত হার অবিলম্বে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। একইসঙ্গে যে সমস্ত পুরোহিত এবং মোয়াজ্জিনরা নতুন করে আবেদন করেছিলেন, সেই সমস্ত আবেদনও মঞ্জুর করেছে রাজ্য সরকার।