গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Newsdesk ডিজি-সিপি-এডিজিকে সরালো কমিশন 

    ডিজি-সিপি-এডিজিকে সরালো কমিশন 

    0
    372
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের পর এবার কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশের ডিজি-কেও বদলে দিয়েছে নির্বাচন কমিশন। ডিজিপি পদ থেকে পীযূষ পাণ্ডেকে সরিয়ে দেওয়া হয়েছে।
    তাঁর জায়গায় রাজ্যের নতুন ডিজিপি হচ্ছেন সিদ্ধিনাথ গুপ্ত। ডিজি ও আইজিপি-ভারপ্রাপ্ত পদে তাঁকে নিয়োগ করা হয়েছে। এ ছাড়া, কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সুপ্রতিম সরকার-কে সরিয়ে নিয়োগ করা হয়েছে আইপিএস অফিসার অজয় নন্দ-কে। একইসঙ্গে সরানো হয়েছে এডিজি আইনশৃঙ্খলা বিনীত গোয়েল-কে। তাঁর জায়গায় এসেছেন অজয় মুকুন্দ রানা-ডে। সোমবারের মধ্যে দায়িত্ব নিতে হবে নতুন পুলিশ কমিশনার ও ডিজিকে, জানিয়ে দিয়েছে কমিশন। ডিজি কারেকশনাল সার্ভিসেসের দায়িত্বে এসেছেন এন আর বাবু।
    ভোট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে গিয়েছে। এই সময়ে কমিশনের হাতে বিশেষ ক্ষমতা ন্যস্ত থাকে। অতীতেও বিভিন্ন পুলিশকর্তা এবং সরকারি আধিকারিক বদল করেছে কমিশন।