গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Technology ৩০টি ফিচারে উইন্ডোজ ইলেভেন 

    ৩০টি ফিচারে উইন্ডোজ ইলেভেন 

    0
    37
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    উইন্ডোজ ইলেভেন অপারেটিং সিস্টেমটিতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল,মাল্টিটাস্কিং সুবিধা, উন্নত নিরাপত্তা অপশন এবং কাস্টমাইজেশনের নানা ফিচার।

    অনেকেই প্রতিদিন এটি ব্যবহার করলেও এর বেশিরভাগ সুবিধা কাজে লাগাতে পারেন না। প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফ্ট নিয়মিত আপডেটের মাধ্যমে উইন্ডোজ ইলেভেন-এ নতুন ফিচার অ্যাড করছে। ফলে কিছু সহজ ট্রিকস জানলে আপনার কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা আরও দ্রুত, নিরাপদ ও কার্যকর হতে পারে।স্টার্ট বাটনের অবস্থান পরিবর্তন হয়েছে। উইন্ডোজ ইলেভেন -এ স্টার্ট বাটন ডিফল্টভাবে টাস্কবারের মাঝখানে থাকে। তবে চাইলে আগের মতো বা’ পাশে ফিরিয়ে নিতে পারবেন। তারপর,এআই সহকারী ব্যবহার করুন,উইন্ডোজ ইলেভেন-এ রয়েছে মাইক্রোসফ্ট কপিলট নামের এআই সহকারী।এটি ইমেইল লেখা, টেক্সট ঠিক করা, ছবি তৈরি, কোড লেখা বা ওয়েবপেজের সারসংক্ষেপ তৈরিতে সাহায্য করতে পারে। অন্যদিকে,কুইক সেটিংস প্যানেল কাস্টমাইজ।ওয়াইফাই, ব্লট্যুথ, ব্যাটারি সেভারসহ বিভিন্ন অপশন দ্রুত চালু বা বন্ধ করতে কুইক সেটিংস ব্যবহার করা যায়। একাধিক ভার্চুয়াল ডেস্কটপ তৈরি,একই কম্পিউটারে আলাদা আলাদা কাজের জন্য একাধিক ডেস্কটপ ব্যবহার করতে পারেন।উইন্ডোজ ইলেভেন -এর উইজেট প্যানেলে আবহাওয়া, সংবাদ, ক্যালেন্ডার, স্টক মার্কেট ও ট্রাফিক আপডেট দেখা যায়।স্ন্যাপ লেআউটস দিয়ে মাল্টিটাস্কিং,একাধিক উইন্ডো সহজে সাজিয়ে কাজ করার জন্য স্ন্যাপ লেআউটস ফিচার ব্যবহার করতে পারেন।ফোনকে কম্পিউটারের সঙ্গে কানেক্ট করুন,ফোন লিংক অ্যাপ দিয়ে স্মার্টফোনের নোটিফিকেশন, কল ও মেসেজ সরাসরি পিসিতে দেখা যায়।পাসওয়ার্ডের পরিবর্তে পাসকি ব্যবহার করলে লগইন আরও নিরাপদ হয়।ফোকাস সেশনস দিয়ে মনোযোগ ধরে রাখুন,ক্লক অ্যাপের ফোকাস সেশনস ফিচার ব্যবহার করে নির্দিষ্ট সময় ধরে মনোযোগ দিয়ে কাজ করা যায়। এতে মাঝেমধ্যে ছোট বিরতিরও ব্যবস্থা থাকে।ট্যাবসহ ফাইল এক্সপ্লোরার ব্যবহার করে একাধিক ফোল্ডার একসঙ্গে খুলে কাজ করা যায়।স্টার্ট মেনু থেকে,অল অ্যাপন অপশন ব্যবহার করে ইনস্টল করা সব অ্যাপ দেখতে পারবেন।

    যেসব অ্যাপ বেশি ব্যবহার করেন সেগুলো স্টার্ট মেনুতে পিন করে রাখতে পারেন।ডিজাইনার, পেইন্ট, ফটোস অ্যাপ ব্যবহার করে ছবি তৈরি বা এডিট করা যায়।