
রাজ্যে বিধানসভা ভোটে ২৯৪ টি আসনের মধ্যে প্রথম দফায় ১৯২টিতে প্রার্থিতালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট। বামফ্রন্টের তালিকায় উল্লেখযোগ্য নাম সাবিনা ইয়াসমিন।
তিনি ২০২৫ সালের ২৩ জুন কালীগঞ্জে বিধানসভার উপনির্বাচন-পরবর্তী হিংসায় নিহত স্কুলছাত্রী তামান্নার মা। কলকাতার প্রাক্তন মেয়র তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্য এবং এসএফআইয়ের সর্বভারতীয় নেত্রী দীপ্সিতা ধর দমদম-উত্তর রয়েছেন তালিকায়। রয়েছেন নতুন প্রজন্মের মীনাক্ষী মুখোপাধ্যায়, তাঁকে প্রার্থী করা হয়েছে উত্তরপাড়ায়, কলতান দাশগুপ্ত, তাঁকে প্রার্থী করা হয়েছে পানিহাটি, সায়ন বন্দ্যোপাধ্যায়, তাঁকে প্রার্থী করা হয়েছে মহেশতলায়, সপ্তর্ষী দেবের রাজারহাট-নিউটাউন মতো প্রার্থীরা। ২০২১ সালের বিধানসভা ভোটে নতুন প্রজন্মের বহু প্রার্থী দেওয়া হলেও এ বার নবীন-প্রবীণ সমন্বয়ের প্রয়াস দেখা গিয়েছে তালিকায়।
এদিকে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে এসইউসিআই। এখনও মোট ২৩০টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে এসইউসিআই।






