
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে জরুরি অস্ত্রোপচারের জন্য মস্কোতে নিয়ে যাওয়ার খবর নিয়ে রাশিয়া আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত খবর সম্পর্কে রুশ সরকার অবগত বলে স্বীকার করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
ক্রেমলিনে বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন রুশ সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে মস্কোতে ইরানের সর্বোচ্চ নেতার চিকিৎসার খবর নিয়ে পরিষ্কার জবাব তিনি এড়িয়ে যান।পেসকভ বলেছেন, আপনারা জানেন, আমরা এ ধরনের একটি বার্তা পেয়েছি… কিন্তু আমরা এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করছি না।
উল্লেখ্য তেহরানে ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি বিমান হামলায় আলি খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবাকে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করা হয়।তবে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয় ওই বিমান হামলায় মোজতবাও গুরুতর গুরুতর আহত হন।তেহরানের সিনা ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করার পর তিনি কোমায় চলে যান।পরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্যোগে জরুরি অস্ত্রোপচারের জন্য তাকে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে।
