গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home International শিগগিরই ইরান বিজয় উদযাপন করবে : আরাগচি

    শিগগিরই ইরান বিজয় উদযাপন করবে : আরাগচি

    0
    32
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    শিগগিরই ইরান বিজয় উদযাপন করবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছেন, ইরান তার ভূখণ্ডে বর্তমান আমেরিকা-ইসরায়েল সংঘাতের স্থায়ী অবসান চায় এবং এমনভাবে যুদ্ধের সমাপ্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে শত্রুরা আর কখনো এ ধরনের হামলার সাহস না পায়।

    তিনি বলেছেন, ইরান প্রতিপক্ষের কাছে কোনো বার্তা পাঠায়নি এবং যুদ্ধবিরতির অনুরোধও করেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাঁরা যুদ্ধ চান না, তবে এই যুদ্ধ এমনভাবে শেষ হতে হবে যাতে ভবিষ্যতে আবার একই ধরনের আগ্রাসনের চিন্তাও শত্রুদের মাথায় না আসে।একইসঙ্গে,আরাঘচি জানিয়েছেন, তিনি এর আগেও একই বক্তব্য রেখে ছিলেন।

    তার মতে, যুদ্ধবিরতি না চাওয়ার অর্থ এই নয় যে ইরান যুদ্ধ চায়,বরং লক্ষ্য হলো এমন পরিণতি নিশ্চিত করা যাতে এই হামলা পুনরাবৃত্তি না হয়।আরাঘচি বলেছেন, গত মাসের শেষ দিকে আমেরিকা ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করে।এর জবাবে ইরান দ্রুতই মার্কিন ও ইসরায়েলি গুরুত্বপূর্ণ ও কৌশলগত লক্ষ্যবস্তুতে একাধিক পাল্টা হামলা চালায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, আগের দফার আগ্রাসনের সময় শত্রুরা ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চেয়েছিল, কিন্তু পরে তারাই যুদ্ধবিরতির আবেদন করতে বাধ্য হয়।